বিনোদন

‘অঙ্ক কি কঠিন’ সিনেমার মুক্তির পর ‘ধুমকেতু’ সিনেমার অঙ্ক মিলে গেল কি?

বাংলা বাংলা সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষার সময়টা নাহাতি কম না। ২০১৬ সালে দেব ও শুভশ্রীর জুটিতে বহু অপেক্ষাকৃত সিনেমা ‘ধূমকেতু’র শ্যুটিং সম্পন্ন হয়। তারপর থেকে দর্শক মহল চাতক পাখির মতো অপেক্ষায় বসে রয়েছে এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য। অবশেষে নয় বছরে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি বছরের বড় পর্দায় আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুমকেতু’।

বর্তমানে টলিউডের সকলেরই জানা দেব ও শুভশ্রীর সম্পর্কের বিষয়। একটা সময় তারা সম্পর্ক থাকলেও বর্তমানে অভিনেত্রী রাজ চক্রবর্তীর ঘরণী হয়েছে। পাশাপাশি সুপারস্টার দেবো অন্য সম্পর্কে রয়েছেন। তাই জন্য ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’ সিনেমার মত তাদেরকে জুটি বাঁধতে দেখা যায়নি। তবে বহু বছরের পর ২০১৬ তে তারা জুটি বেঁধে ছিল কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘ধুমকেতু’ সিনেমায়। সেই সিনেমার দ্বারাই কথা ছিল দেবের প্রযোজক হিসেবে পথ চলা শুরু করার।

তবে নায়কের সেই ইচ্ছে পূরণ হলো না। সিনেমার শ্যুটিং ২০১৬ সালের সম্পন্ন হলেও বড় পর্দায় মুক্তি পায়নি এই সিনেমা। অভিনেতা দীপক অধিকারী তখনো সেভাবে প্রযোজনা শুরু করেন। মূলত এই সিনেমার প্রযোজনা দায়িত্ব সামলাচ্ছেন রানা সরকার। এরই মধ্যে বহু সিনেমা করে ফেলেছেন নায়ক দেব, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও রানা সরকার। বর্তমানে ‘রঘু ডাকাত’ সিনেমায় দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চারের সঙ্গে প্রয়োজনে করছেন রানা সরকার। তারপরেই ফের চর্চায় আসে ধুমকেতু সিনেমার প্রসঙ্গ। ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়ে গেল রানা সরকার প্রযোজিত সিনেমা ‘অঙ্ক কি কঠিন’। সেই সিনেমার ছোট ছোট সদস্যরা দেবের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন।

অভিনেতা সব সময় ছোট ছোট খুদেদের খুব প্রিয় মানুষ। তাই সেই খুদেদের সঙ্গে প্রথমে হাত মিলিয়ে চকলেট ভাগ করে নিয়েছেন নায়ক। এর পরেই ধূমকেতুর প্রসঙ্গ আসতেই ইঙ্গিতপূর্ণভাবেই অপেক্ষা করতে বলেন এই খবরের জন্য। তার মধ্যেই রানা সরকার সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে পোস্ট করেছে। অংক কি কঠিন সিনেমার রিলিজের পর ঠিক বিকেল ঘনিয়ে আসতে সুপারস্টার অঙ্ক মিলিয়ে দিলেন। নায়ক নিজের এক্স হান্ডেলে ধুমকেতু সিনেমার পোস্টারের মাধ্যমে ১৪ ই আগস্ট এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.