সমীর রিজভীর দুরন্ত অর্ধ শতকে ওপর ভর করেই দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত ছন্দে থাকা পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারিয়ে দিল। জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে নেওয়ায়, প্লে-অফের সমীকরণে নতুন মোড় এল। চার নম্বরে নামা তরুণ ব্যাটার সমীর নিজের সাহসী ইনিংসে তুলে নেন অর্ধশতরান, দলকে পৌঁছে দেন লক্ষ্যে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ঝড় শুরু করে পাওয়ার প্লেতেই। পৃথ্বী শাহের দ্রুত আউটের পর প্রভসিমরন সিং ও শ্রেয়াস আইয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শ্রেয়াস করেন ৫৩ রান ৩৪ বলে, আর শেষদিকে মার্কাস স্টইনিস মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানে দিলেন বিধ্বংসী ঝাঁজ। শেষ চার ওভারে ৭০ রান তোলে পাঞ্জাব, স্কোরবোর্ডে জমা হয় ২০৬।
দিল্লির বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সবথেকে সফল, ৩৩ রানে তিনটি উইকেট তুলে নেন। কুলদীপ যাদব ও বিপ্রজ নিগম নেন দুটি করে উইকেট। তবে ব্যাট হাতে দিল্লির পাল্টা আক্রমণ ছিল আরও জোরদার। সমীরের ইনিংস ছাড়াও মধ্যপর্যায়ে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ জেতান।
এই জয়ে দিল্লির টপ-ফোরে থাকার আশা আবারও উজ্জ্বল হল, আর পাঞ্জাবের সামনের রাস্তাটা আরও কঠিন হয়ে গেল।







