পিংলার নয়ায় আজ থেকে নতুন একটি গ্রামীন হাটের সংযোজন হল। নয়া বাজার কমিটি ও নয়া ব্যাবসায়ী সমিতির উদ্যোগে ২০২৩ এর বিদায় দিনে, ২০২৩কে স্মরনীয় রাখতে এই গ্রামীন হাট শুরু করেন। উদ্ভোধনের দিন এই হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস সব্জী, ভূষিমাল, রেডিমেড পোষাক, মাছ, মাংস, ফল সব ধরনের বিক্রেতারা এসে উপস্থিত হয় এই হাটে।
শিলান্যাসের মাধ্যমে ফিতে কেটে আজ থেকে এই হাটের শুভ সূচনা করেন গ্রামের প্রবীন ব্যাক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজ্জলদিন সহ মানিক খান, প্রতাপ প্রামানিক সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
জানা যায়, আজ থেকে সপ্তাহে দুই দিন মূলত রবিবার ও বৃহস্পতিবার বিকেলে বসবে এই হাট। আজ প্রথম দিনে হাটে আগত সকল ক্রেতা বিক্রেতাদের মিষ্টিমুখ করান নয়া বাজার কমিটি।







