ইসরাইল ও হামাস যুদ্ধে ঘন্টায় ঘন্টায় বাড়ছে মৃতের সংখ্যা। একের পর এক মারা যাচ্ছে দেশের সাধারণ জনগণ। গতকাল প্রধানমন্ত্রী কে ফোন করেন ইজরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। ফোন করে নিজের দেশে হওয়া ভয়াবহতার কথা বলেন ইজরায়েলের প্রেসিডেন্ট। তার সঙ্গে ভারতের সাহায্য কামনা করেন তিনি। সেই প্রার্থনায় সারা দেবে ভারত এমনটাই জানিয়েছে, মোদি।
মঙ্গলবার রাতে ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানান,”আমাকে ফোন করে ইজরায়েলের প্রধানমন্ত্রী সে দেশের পরিস্থিতি জানিয়েছেন। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন বলে আমি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু’কে ধন্যবাদ জানিয়েছি। এই কঠিন সময়ে ভারতবাসী ইজরায়েলের পাশে দৃঢ়ভাবে রয়েছে। ভারত সমস্ত সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছে।” তবে তাঁর এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহল এ শুরু হয়েছে চর্চা। তবে মোদির এই সিদ্ধান্ত নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর ই ভালো। ২০১৭ সালে মোদির ইসরাইল সফর এ নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে তার। সবার সামনে মোদিকে ‘দোস্ত ‘ বলে সম্বোধন করেছিলেন ইজরায়েলের প্রেসিডেন্ট। এবং পরের বছরই ভারতে এসে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন তিনি।
ভারত সবসময় কূটনীতির ভারসাম্য বজায় রেখে চলে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সরাসরি কোন দেশেরই পাশে দাঁড়ায়নি ভারত। কারণ ভারত সব সময় শান্তির পথে চলে। সেই রকমই এখানেও ইসরাইল প্রথম যুদ্ধ শুরু করেনি। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিতেই যুদ্ধ শুরু করেছে এই দেশ। কিন্তু বার বার শান্তির বার্তা দিয়েছে ইজরায়েলের প্রেসিডেন্ট।
তবে নরেন্দ্র মোদির ইজরায়েলের এর পাশে থাকার এই সিদ্ধান্তে কিছু টা ভোট অঙ্ক দেখছেন রাজনীতির বিশেষজ্ঞরা। হামাস সংস্থা ও প্যালেস্টাইনের মূল লক্ষ্য হলো ইজরাইলকে ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলা। কিন্তু তা হতে দেবে না প্যালেস্টাইনের প্রেসিডেন্ট।







