নিজস্ব সংবাদদাতা : বীরভূম জেলার ইলামবাজার ব্লকের নানাসোল ও জয়দেব কেন্দুলী অঞ্চলে বামফ্রন্টের বেশ কয়েকটি প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন । এই মনোনয়নপত্র স্বেচ্ছায় প্রত্যাহার বলে দাবি করেছেন তৃণমূলের পক্ষ থেকে । প্রার্থীদের জিজ্ঞাসা করা হলে তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান,পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন রাজ্যে করেছেন গ্রামে গঞ্জে সেই উন্নয়নের ধারাকে আরো উন্নতভাবে অব্যাহত রাখার জন্য বিরোধী দল থেকে তারা মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন।
ইলামবাজার ব্লক অফিস থেকে বেরিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং দেখা যায় তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে । অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন যে তাদের তেমন কোন ভয় দেখানো হয়নি বা হুমকি দেয়নি । তারা স্বেচ্ছায় এই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিচ্ছে।







