বিনোদন

জেনে নিন নতুন বছরের প্রথম মাসে আসন্ন ছবি গুলি

নতুন বছর এসে গেছে আর এই বছর শুরু হওয়ার সাথে সাথেই চলচ্চিত্র প্রেমী মানুষদের জন্য আসছে খুশির খবর। নতুন বছরের প্রথম মাসে আসন্ন সিনেমা গুলি কি কি জেনে নিন।
এস শঙ্কর পরিচালিত সাউথ অভিনেতা রাম চরণ এবং কিয়ারা আডভানির ছবি ‘গেম চেঞ্জার’, ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  এই ছবির বিষয় হলো একজন আইএএস অফিসারের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করার গল্প।
এর পরই মুক্তি পাবে রাশা থাডানি এবং আমান দেবগন, ছবি ‘আজাদ’। পরিচালক অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’, মুক্তি পেতে চলেছে ১৭ জানুয়ারি। এই ছবিতে অজয়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
পাশাপাশি মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমার্জেন্সি’।আগামী ১৭ জানুয়ারি। এই ছবিতে কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন। এই ছবির চিত্রনাট্য কঙ্গনার। পরিচালনা এবং সহ-প্রযোজনাও তিঁনিই করেন । ছবিতে অভিনয়ে দেখা যাবে অনুপম খের, শ্রেয়স তালপাডে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং প্রয়াত সতীশ কৌশিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.