চৈত্রের শেষ লগ্ন পেরিয়ে নতুন সূচনার বার্তা নিয়ে আসছে এপ্রিলের দ্বিতীয়ার্ধ। ১৪ এপ্রিল সূর্যের মীন থেকে মেষে প্রবেশের মধ্য দিয়ে কাটছে খরমাসের অশুভ সময়। তার ঠিক এক সপ্তাহ পর, ২১ এপ্রিল মীনে শনির উদয়—জ্যোতিষ মতে এই বিরল যোগই বদলে দিতে পারে বহু মানুষের ভাগ্যের চাকা।
বিশেষ করে চারটি রাশির জন্য এই সময়টা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ, কর্মজীবন থেকে পারিবারিক সুখ—সব ক্ষেত্রেই মিলতে পারে বড় সাফল্য।
কোন কোন রাশি থাকছে সৌভাগ্যের তালিকায়?
বৃষ
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন সুযোগের মুখ দেখবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগ করলে মিলতে পারে বড় লাভ। পারিবারিক অশান্তিও অনেকটাই কমবে।
মিথুন
এপ্রিল আপনার জন্য যেন টাকার ঝাঁপি খুলে দিচ্ছে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে বড় মুনাফার ইঙ্গিত। পাশাপাশি স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনাতেও মিলবে সাফল্য। ঘরের পরিবেশ থাকবে আনন্দে ভরপুর।
তুলা
কর্মক্ষেত্রে আপনার কাজ নজর কাড়বে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি সঞ্চয় বাড়াবে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে।
মকর
আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন। বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন বাস্তব হতে পারে। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন, যা বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সমাজে সম্মানও বাড়বে।







