Uncategorizedরাজ্য

ব্যারাকপুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল টিটাগড়ের দুই স্কুল পড়ুয়ার

পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য।
টিটাগড় বউ বাজার এলাকায় । টিটাগড় এংলো ভার্নাকুলার স্কুলের দুই ছাত্র নবম শ্রেণীর রণক সাউ ও দশম শ্রেণীর সুজল দাস বুধবার দেরি করে স্কুলে যায় । দেরি হওয়ার ফলে স্কুলে না ঢুকতে পেরে এই দুই বন্ধু ব্যারাকপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাতালের পুকুরে স্নান করতে আসে সেখানেই জলে ডুবে যায় দুইজন । সূত্রের খবর অনুযায়ী ঘটনার সময় আরো বেশকিছু স্কুল ছাত্র সেখানে উপস্থিত থাকায় পুরো ঘটনা তারা দেখে ফেলে এবং তারা ওই ছাত্রদের বাঁচানোর চেষ্টা করে । কিন্তু তাদের বাঁচাতে না পেরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই স্কুল ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
এরপর খবর দেওয়া হয় স্থানীয় টিটাগর থানার পুলিশকে পুলিশ এসে স্কুল ছাত্রকে নিয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ হাসপাতালে আসেন সংবাদমাধ্যমের মুখোমুখি টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ গোটা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.