বিনোদন

বাংলা বছরের শুরুতেই শ্যুটিং ফ্লোরে উঠবে ‘বহুরূপী ২’, চমক দিতে থাকছেন যীশু সেনগুপ্ত

পয়লা বৈশাখের আবহেই টলিউডে নতুন উত্তেজনা শুরু হল বহু প্রতীক্ষিত সিক্যুয়াল বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু-এর শুটিং। প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই এই সিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ, আর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

পূর্ব কলকাতার বানতলায় বুধবার সকালেই ক্যামেরা রোল করে ‘বহুরূপী ২’। প্রথম ছবিটি পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হয়ে উঠেছিল এবং বাংলা ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের রেশ ধরে এবার আরও বড় ক্যানভাসে গল্প বলার ইঙ্গিত মিলছে নতুন ছবিতে।এই পর্বে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছেন যিশু সেনগুপ্ত। জানা গিয়েছে, আগের ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা আবির চট্টোপাধ্যায়-এর জায়গায় ‘বিক্রম’ চরিত্রে দেখা যাবে যিশুকে। যদিও তাঁর চরিত্রের খুঁটিনাটি এখনও গোপন রেখেছেন নির্মাতারা।

সেই সেটে উপস্থিত ছিলেন কৌশানী মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পাশাপাশি এই ছবিতে যুক্ত হচ্ছেন সোহিনী সরকার, যা উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে তাঁর প্রথম কাজ।পরিচালক জুটি তাঁদের দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে ‘পোস্ত’, ‘বেলা শেষে’, ‘বাবা বেবি ও’-র মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘বহুরূপী ২’-কে ঘিরে প্রত্যাশাও আকাশছোঁয়া। নির্মাতাদের ইঙ্গিত, এবার গল্পে থাকবে আরও বড়সড় ‘ডাকাতি’, যা পুজোর বক্স অফিসে নতুন ঝড় তুলতে পারে। সব মিলিয়ে, বাংলা নববর্ষের সকালেই ‘বহুরূপী’-র প্রত্যাবর্তন যেন আগাম উৎসবের বার্তা। পুজোয় ফের পর্দা কাঁপাতে প্রস্তুত এই বহুরূপীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.