বিনোদন

নন্দিতা–শিবপ্রসাদের নতুন চমক, পর্দায় ফিরছে নারী গোয়েন্দা ‘ফুল পিসি ও এডওয়ার্ড’

নারীদের দক্ষতা যে সর্বক্ষেত্রে রয়েছে তা বর্তমান সময়ে বলাই বাহুল্য। সেরকম গল্প বহুবার বড় পর্দায় উঠে এসেছে। তবে মহিলা গোয়েন্দা হিসেবে বাংলার পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ‘মিতিন মাসি’। এবার নন্দিতা রায় ও সুপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নারী গোয়েন্দা চরিত্রে ফুল পিসি। এক ঝাঁক নারীদের নিয়ে গড়ে উঠেছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। প্রকাশ্যে সিনেমার পোস্টার।

অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’। এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে নতুন করে এক নারী গোয়েন্দার। এক ঝাঁক নারী চরিত্র নিয়ে গড়ে উঠেছে এই সিনেমা। যেখানে মূল চরিত্র অর্থাৎ ফুলপিসির নজর কেড়েছেন সোহিনী সেনগুপ্ত। অ্যাকশন ছাড়া পুরোপুরি বুদ্ধিমত্তা জোরে কিভাবে প্রতিপক্ষকে পরাস্ত করা যায় সেটাই এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় অভিনেত্রী সোহিনী অর্থাৎ ফুলপিসির চরিত্র গড়ে উঠেছে কালো মোটা ফ্রেমের চশমা ও সাদামাটা শাড়িতে উঠে এসেছে। এমনকি পুরনো দিনের মানুষের মতো গায়ে জড়ানো রয়েছে একটি কালো সাল।

এই সিনেমায় রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও শ্যামৌপ্তি মুদলি সহ একাধিক গুণী তারকাকে দেখা যাবে। তবে এই সিনেমায় থাকবে একাধিক নতুন চমক। এরকমই আভাস পাওয়া গেল এই সিনেমার পোস্টারের মাধ্যমে। ঠিক নারী দিবসের প্রাক্কালে এই নারী ভিত্তিক সিনেমার পোস্টার সামনে এল। যেখানে নারীদের সাফল্যের যাত্রা তুলে ধরা হবে। মহিলাদের বুদ্ধিমত্তা জোরে কত জটিল সমস্যা নিমেষে সমাধান হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমার গল্পের প্রেক্ষাপটে। গরমের ছুটিতে ফেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বড় পর্দায় চমক। নতুন পোস্টের মুক্তি পেলেও এখনো সামনে আসেনি এই সিনেমার মুক্তির তারিখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.