খেলাধুলা

ট্রফি জিতেই সোজা ভগবান দর্শনে ভারতীয় দল , রাতেই হনুমান মন্দিরে পূজো সূর্য – গম্ভীর – জয় শাহের

ক্রিকেটের মাঠের মতোই তাকে ঘিরে থাকা নানা সংস্কার নিয়েও বেশ কঠোর ভারতীয় কোচ গৌতম গম্ভীর । ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটকে ঘিরে থাকা বিভিন্ন রীতি-রেওয়াজকেও গুরুত্ব দেন তিনি। একই ছবি দেখা গেল বিশ্বকাপ জয়ের দিনও। ট্রফি হাতে পেয়েই তিনি আহমেদাবাদের হনুমান মন্দিরে পুজো দিতে যান। গম্ভীরের সাথে ছিলেন অধিনায়ক সুর্যকুমার এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

ভারতের বিভিন্ন শহরে খেলতে যাবেন , এবং সেখানে জাগ্রত মন্দিরগুলিতে গম্ভীর যাবেননা , তা কখনও হয়না। কলকাতায় গেলে তিনি কালীঘাট মন্দিরে, মুম্বইয়ে গেলে সিদ্ধি বিনায়ক মন্দিরে এবং গুয়াহাটিতে গেলে কামাখ্যা মন্দিরে প্রার্থনা করেন গম্ভীর। অর্থাৎ আমাদের উৎসকে বরাবরই গুরুত্ব দেন গম্ভীর। বিশ্বকাপ জয়ের রাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে হনুমান মন্দিরে পুজো দিতে যান তিনি।

এদিন মন্দিরের বাইরে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রফি হাতে মন্দিরে ঢুকছেন অধিনায়ক সূর্যকুমার। সেখানে তিনি বজরংবলির আরাধনাও করেন, সূর্যের গলায় ছিল গাঁদাফুলের মালা। পুজো শেষে তাঁরা প্রসাদ গ্রহণ করেন এবং ছবিও তোলেন।

মন্দিরের সেবাইত ঈশ্বর দাস এবিষয়ে বলেন, “টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ফাইনালের আগে মন্দিরে প্রার্থনা করেন। সেই সময় বলেছিলেন, ট্রফি জিতে আবার প্রার্থনা করতে আসবেন। বিশ্বকাপ জেতার পর তাঁরা মন্দিরে এসে প্রার্থনা করে গেলেন। ভারত বিশ্বকাপ জিতেছে বলে আমরা খুব খুশি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.