রাজ্য

বড় ধাক্কা; নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে,জানিয়ে দিল সুপ্রীম কোর্ট !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে বাংলার কোনায় কোনায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীকেই।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই। সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন জানিয়েছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করাতেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আমরা কোনও হস্তক্ষেপ করব না বা আমরা আগ্রহী নি, তাই রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল।’

পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে রাজ্য ও নির্বাচন কমিশন যুক্তি দিয়েছিল যে নির্বাচন রাজ্যের মধ্যেই হবে এখানে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে যে নির্বাচন করা সহিংসতার লাইসেন্স হতে পারে না। বিচারপতি নাগারত্ন বলেন, ‘আমরা প্রশংসা করি যে নির্বাচনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, কিন্তু নির্বাচনে সহিংসতা হতে পারে না।‘

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই হাইকোর্টের এই আদেশ। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার নির্দেশ দেওয়ার কলকাতা হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের এই আদেশ পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে বিশিষ্ট মহল। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সত্যমেব জয়তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.