জেলা

অম্বুবাচীর সময় কামাখ্যায় জারি হলো একাধিক নিয়ম!

নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনের বৃষ্টির কারণে ধস নামে নীলাচল পাহাড়ে। তাই এদিকে বিশেষ নজর দিয়ে,চারদিনের এই অম্বুবাচীর সময়ে কিছু নিয়ম সবাইকে মানতে হবে বলে, নির্দেশিকা জারি করা হয়েছে শ্রী কামাখ্যা দেবালয়ের ‘অম্বুবাচী মহাযোগ পরিচালনা কমিটি’র তরফ থেকে।

২২ তারিকে শুরু হবে “অম্বুবাচী মহাযোগ”। এই জন্যই ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকবে।
অম্বুবাচী মহাযোগ পরিচালনা কমিটি’র তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে দেবীর স্নান ও পূজার পর সবার জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এর পাশাপাশি সোমবার এবং মঙ্গলবার , ৫০১টাকা দিয়ে ‘বিশেষ টিকিট’ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। কমিটি থেকে জানানো হয়েছে এই সময়ে বিনামূল্যে থাকা ও খাবার সুবিধা বন্ধ থাকবে। সোমবার সেখানে কোন VIP পাস দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.