দেশ

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সিবিআইকে নোটিস দিল্লি হাইকোর্টের

লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মহল তোলপাড় হয়ে রয়েছে বিরোধী নেতাদের বরং কাঠগড়ায় তোলা হচ্ছে বলে। দিল্লির মুখ্যমন্ত্রীর‌ গ্রেফতারি নিয়ে চলছে তুমুল রাজনৈতিক তরজা। ভোট প্রচারের কারণে কিছুদিনের জন্য জেল মুক্ত হয়েছিলেন তিনি।‌ তবে ভোটের ফলাফলের আগেই তিনি ফের জেলবন্দী হয়েছেন। এবার এই গ্রেফতারি নিয়ে সিবিআইকে নোটিস দিল্লি হাইকোর্টের।

আম আদমি পার্টির অন্ধরে বিভিন্ন নেতৃত্বেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়ে চলেছে। আপ সুপ্রিমোকে জেল মুক্তির দাবিতে ক্রমাগত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই সেই আন্দোলনে যোগদান করেছেন আম আদমি পার্টি অন্যতম শক্তিশালী নেত্রী অতিশী। ফলে আন্দোলনের ঝাঁজ উঠেছে অন্য মাত্রায়। এবার এই গ্রেফতারি নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল দিল্লী হাইকোর্ট। ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার দু’দিনের মধ্যেই সিবিআইকে জবাব দিতে হবে। এছাড়াও আদালত জানিয়েছে ২০২৪ সালের ১৭ জুলাই বিষয়টি তালিকাভুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.