রাজনীতি

হুমায়ূনও লড়বেন দুই আসনে থেকে ! পাশাপশি ভবানীপুর – নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ঘোষণা

তৃণমূল ছেড়েছেন বেশ কয়েকমাস হয়েছে । গঠন করেছেন নিজের দল ‘ জনতা উন্নয়ন পার্টি’ও । আর এবার নিজে শুভেন্দুর মতো দুই আসনে লড়ার কথা ঘোষণা করলেন হুমায়ূন কবির । তিনি জানিয়েছেন আপাতত ১৮২ টি আসনেটি প্রার্থী দেওয়া হবে। যার মধ্যে হুমায়ূন নিজে লড়বেন রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে । পাশাপাশি তিনি জানিয়েছেন , তার দলের বাম কংগ্রেসের সঙ্গে জোট না হলেও , মিমের সঙ্গে আসন সমঝোতা করবেন ।

উল্লেখ্য, জনতা উন্নয়ন পার্টির তরফে ভবানীপুর ও নন্দীগ্রামেও প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন হুমায়ূন কবীর । পাশাপাশি , যে দুটি কেন্দ্রে হুমায়ূন নিজে দাঁড়াচ্ছেন অর্থাৎ রেজিনগর ও নওদায় হুমায়ূন ৮০ হাজার ও ৪০ হাজারের বেশি ব্যবধানে জয়ের দাবী করেছেন । উল্লেখ্য , রাজ্যের মুসলিম ভোটারদের তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদনও করেছেন হুমায়ূন কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.