জি বাংলা সারেগামাপা ২০২৪-২০২৫ এর সিজন শেষ হয়েছে মাত্র কয়েকদিন হলো এর মধ্যেই প্রতিযোগীদের নিয়ে উঠছে বেশ কিছু মন্তব্য। আবার কখন শোনা যাচ্ছে এত বড় মঞ্চে নাকি চলে টাকার খেলা। তবে এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন এক প্রতিযোগীর বাবা। তিনি তার সামাজিক মাধ্যমে এই সিজেনের পথ চলা তুলে ধরেন তিনি।
এই প্রথমবার কোনো গানের রিয়েলিটি শো তে গণসঙ্গীত কে তুলে ধরা হয়েছে। আরাত্রিকা সিনহা সঙ্গীতের মঞ্চে এই গণ সঙ্গীত গেয়েই বিচারক ও দর্শকদের মন জয় করেছেন।
সামাজিক মাধ্যমে আরাত্রিকার বাবা লিখেছেন, ” মানি, তোকে বাঁকুড়া বইমেলায় গান গায়তে দেয়নি, খাদ্যমেলাতেও তোর নাম থেকেও বাদ গেছে, তথ্য সংস্কৃতি দফতর হয়তো জানেইনা তুই গান করতে জানিস। সবটা শুধু দেখে গেছি। কিন্তু তোর উপর ছিল আমার অগাধ আস্থা, আমি জানতাম তুই কি পারিস আর কি পারিস না! আমার সঙ্গে দেখা হলে দারুন হেসে গদগদ হয়ে কথা বলে এরকম অনেক মানুষ তোর গানে কোনোদিন লাইক কমেন্ট করেনি দেখতাম সবকিছুই পাত্তা সেদিনও দিইনি ,আজও দিই না।
এপ্রিল মে মাসের গরমে যখন তোকে নিয়ে তিন দিন অন্তর যখন ছুটছি জি বাংলা সারেগামা-র অডিশনে, তখন ভাবতাম একটা অন্তত একটা গান যদি তুই ওই মঞ্চটাতে গাইতে পারিস, আমার খুব ভালো লাগবে। একটার পর একটা এপিসোডের হার্ডল টপকে তুই যখন ফাইনালে উঠলি ,তখনও অনেক বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতে হয়েছে ওখানে না কি টাকার খেলা চলে ! মনে মনে কেবল হেসেছি। ভেবেছি তোর জন্য কলকাতা বারবার আসা যাওয়া করতে গিয়ে কখনো বাবার কাছে পাঁচ হাজার নিয়েছি, কখনো ছোট পিসির কাছ থেকে দুই হাজার নিয়েছি! আসলে একদল মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি বাঁকুড়া শহরের ভাদুল গ্রামের একটা মেয়ে কোনো সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্বেও এত দূর যায় কি করে ! আসলে তারা তো জানেনা তুই কথা বলা আর গান করা একসাথে শিখেছিলিস, তারা তো জানেনা তোর গানের জন্য তোর মা, পেটে আহিকে নিয়ে বমি করতে করতে চারবছর কলকাতা গেছে ট্রেনে করে,বাসে করে! “







