জেলা

ঈদের সকালে রক্তাক্ত মুর্শিদাবাদ: জমি বিবাদে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, একই পরিবারের ৫ জন গুরুতর আহত

মুর্শিদাবাদ, কান্দি: ঈদের দিন সকালেই চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রামে। জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এক পরিবারের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের পাঁচজন সদস্য।

আহতদের মধ্যে রয়েছেন তৌহিদ শেখ (৭০), তাঁর দুই ছেলে আমিরুল শেখ (৫০) ও রবিউল শেখ (৩৫), এবং দুই নাতি আসিফ (১৮) ও বানারুল (২৫)। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে দ্রুত গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, শনিবার সকালে আচমকাই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তবে পরিস্থিতির মধ্যেই সাহসিকতার পরিচয় দিয়ে পরিবারের সদস্যরা দুষ্কৃতীদের হাত থেকে একটি আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে সক্ষম হন। পরে সেই অস্ত্র পুলিশকে তুলে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.