আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে আশাবাদী ছিলেন হুমায়ূন কবীর। কিন্তু বড় ধাক্কা । স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা আম জনতা উন্নয়ন পার্টির । হুমায়ূনের সাথে যে আইএসএফ জোট বাঁধবে না তা সাফ বলে দেওয়া হয়েছে।
হুমায়ূন কবীর জানান , “আইএসএফের সঙ্গে আমার দীর্ঘদিন জোট নিয়ে আলোচনা হয়েছে। আইএসএফ জোটে শামিল হচ্ছে না। তবু আমি আইএসএফের নওশাদ সিদ্দিকিকে বিধানসভায় পাঠাতে চাই। তাঁকে ভাঙড়ে জেতাতে কিছু রণকৌশল নিয়েছি। এই মুহূর্তে তা বলছি না। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীও বিধানসভায় যাক আমি সেটা চাই। তাঁকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করব।”
উল্লেখ্য , বিধানসভা ভোটের পূর্বেই শাসকদল থেকে বেরিয়ে , নিজের আলাদা দল গঠন করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর । আর বিধানসভা নির্বাচনে দাগ কাটতে হলে হুমায়ূনের দল একক শক্তিতে যে কাজ করলে হবে না , তা তিনি বুঝে গিয়েছেন । আর তাই বিজেপি ও তৃণমূল বিরোধী দল গুলির সঙ্গে জোট বাঁধার চেষ্টায় হুমায়ূন ।







