প্রেমিকাকে পাস করাতে চুড়িদার লিপস্টিক ও ফলস চুল পড়ে পরীক্ষা হলে পৌঁছালো প্রেমিক। গত ৭ই জানুয়ারি ফরিদকোটার জেলার একটি স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার হলে মেয়ের সাথে পরীক্ষা দেওয়ার অপরাধে গ্রেফতার হলো আংরেজ সিংহ নামক যুবক। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফরিদকোট জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার একটি স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষায় কপালে টিপ পরনে চুড়িদার ও হাতে চুরি নিয়ে মেয়ে সেজে পরীক্ষা দিতে আসে এক যুবক। নকল আধার কার্ড সহ একাধিক ডকুমেন্টস ও জোগাড় করেছিল সে। কিন্তু শেষ রক্ষা হলো না ধরা পড়ে গেল বায়োমেট্রিক পরীক্ষায়। তারপরই তোকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় ওই যুবক তার প্রেমিকা সেজে এসেছিল পরীক্ষা দিতে।







