রাজনীতি

মেয়রের অনুমোদন ছাড়াই তিলজলায় ভাঙা হল বাড়ি! ক্ষুব্ধ মমতার বাড়িতে তলব ববি-অতীনদের

তিলজলায় বিতর্কিত বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি কলকাতা পুরসভার শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। সোমবার বিকেলে কালীঘাটের হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটের বাড়িতে কলকাতা পুরসভার মেয়র Firhad Hakim-সহ প্রায় সমস্ত মেয়র পারিষদকে তলব করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে তিলজলার ওই নির্মাণ ভাঙার সিদ্ধান্ত কীভাবে মেয়র বা মেয়র পারিষদের অনুমোদন ছাড়াই কার্যকর হল, তা নিয়ে কড়া জবাবদিহি চান মমতা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানতে চান, কোন প্রক্রিয়ায় এত বড় পদক্ষেপ নেওয়া হল। এর জবাবে ফিরহাদ হাকিম জানান, শহরে অগ্নিকাণ্ডের ঝুঁকি বা বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কমিশনারের বিশেষ ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতাবলেই পদক্ষেপ করা হয়েছে। তবে সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হননি মমতা বলেই খবর।

বৈঠকে শুধু তিলজলা ইস্যুই নয়, কলকাতা পুরসভার আইন বিভাগ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। সূত্রের দাবি, পুরসভার আইনি লড়াই আরও শক্তিশালী করতে এক তৃণমূল সাংসদের আইনজীবী পুত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার নির্দেশও দেন তিনি।

একইসঙ্গে কলকাতা পুরসভার পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের খবরও তাঁর কাছে পৌঁছেছে বলে জানান মমতা। সূত্রের দাবি, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে তৃণমূল পিছিয়ে পড়ার প্রসঙ্গ তুলে তিনি সতর্ক করেন পুর নেতৃত্বকে। Atin Ghosh-সহ পুরসভার দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে তাঁর বার্তা, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে—কাজে গাফিলতি হলে তা বরদাস্ত করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.