জেলা

নদিয়ায় বিএসএফ জওয়ানের মৃত্যু: দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে নেমেছে পুলিশ

নদিয়া: ভারত–বাংলাদেশ সীমান্তে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটি স্রেফ দুর্ঘটনা, নাকি কোনও অন্য কারণ—তা স্পষ্ট নয় এখনও। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুরুটিয়া থানার পুলিশ।

শনিবার নদিয়ার মুরুটিয়ার রাণীনগর ক্যাম্পে কর্তব্যরত ছিলেন বৈভব আন্না মণ্ডলে (৩৪), ১১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান। প্রথমিক সূত্রের খবর, রুটিন ডিউটির সময় আচমকা তাঁর রাইফেল থেকে গুলি বেরিয়ে আসে। জখম অবস্থায় সঙ্গীরা তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি গ্রামের বাসিন্দা বৈভব মণ্ডলে সেইদিন ক্যাম্প পাহারার দায়িত্বে ছিলেন। কীভাবে রাইফেল থেকে গুলি ছুটে এল—তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ ইতিমধ্যেই ঘটনার আলাদা তদন্ত শুরু করেছে।

শীর্ষ বিএসএফ কর্তাদের বক্তব্য, “ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

এর আগেও পশ্চিমবঙ্গে ডিউটির সময় জওয়ানদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তবে সদ্যঘটিত এই ঘটনার পিছনে কোনও ব্যক্তিগত বিবাদ, অসাবধানতা নাকি প্রযুক্তিগত ত্রুটি—কোনোটাই এখনো নিশ্চিত নয়।

স্থানীয় থানার পাশাপাশি বিএসএফের নিজস্ব তদন্ত টিমও সক্রিয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.