অফবিট

এই গার্ডেনে গেলে মানুষ হতে পারে অচৈতন্য!

নিজস্ব সংবাদদাতা:আমরা নানা ধরনের গার্ডেনের নাম শুনেছি বা ঘুরতে গেছি। কিন্তু বিষাক্ত গার্ডেন বলে কোন নাম জানেন কি আপনারা?

একদমই ঠিক শুনছেন। ইংল্যান্ডের নর্থম্বারল্যান্ডের অ্যালনউইক গার্ডেন যা চলতি কথায় “দ্য পয়জন গার্ডেন” নামে পরিচিত। বিশ্বের সব থেকে বিষাক্ত এলাকা এটি। এখানে এলে মানুষ অচৈতন্য হয়ে যেতে পারেন।এমনকী এই বাগানে ঢোকার মুখে বড় বড় হরফে লেখা রয়েছে সতর্কবাণী।

এই গার্ডেনে ১০০ টিরও বেশি বিষাক্ত এবং মাদক জাতীয় গাছ আছে। তবুও এটি জনসাধারণের জন্য খোলা থাকে। তবে বিশেষ অনুমতি ছাড়া এ বাগানে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। এমনকী সাধারণ পর্যটকদের গাছের গন্ধ নেওয়া, স্পর্শ করা ও স্বাদ নেওয়ার ক্ষেত্রেও জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এটি বিশ্বের সবথেকে বিষাক্ত জায়গা হলেও প্রচুর মানুষ এসে এখানে ভিড় জমান। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটি সবথেকে বিষাক্ত জায়গার স্থান করে নিয়েছে। আপনার ভ্রমণ তালিকায় এই জায়গার নাম আছে কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.