খেলাধুলা

বিরাট বনাম বৈভবের মহাদ্বৈরথে এগিয়ে কারা ?

রাজা বনাম রাজপুত্রের দ্বৈরথ । শুক্রবার গুয়াহাটি সাক্ষী হতে চলেছে , বিরাট বনাম বৈভবের দ্বৈরথের । রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায় , বিরাট কোহলি নামক নক্ষত্রের সামনে , ভবিষ্যত তারা বৈভবের ঐশ্বর্য প্রদর্শন ।

এবারের সিজনে , এখনও পর্যন্ত ৩ টি ম্যাচ খেলেছে রাজস্থান এবং দুটি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু । দুটি দলই , নিজেদের সব কটি ম্যাচ জিতেছে । দুই দলে তারকাও রয়েছে ভরে ভরে । তবুও বুমরাহ এর প্রথম বলে ছক্কা হাঁকানোর পর , এবার বিরাট কোহলির দলের সামনে , বৈভব কীভাবে খেলেন , এখন সেটাই দেখার । রয়‍্যাল বনাম রয়‍্যালসের এই মোকাবিলা দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেট দুনিয়া ।

কি হতে পারে , এদিনের ম্যাচের ফলাফল ?
বিরাট বনাম বৈভব , যখন এই ম্যাচের মূল আকর্ষণ , তখন ভুললে চলবে না যশস্বী এর কথা । বৈভব বনাম যশস্বীর ওপেনিং জুটিকে ভাঙতে পারলেই , ম্যাচ জয়ের পথে প্রথম ধাপ অগ্রসর হবে বেঙ্গালুরু । অপরদিকে , বিরাট ও সল্টকে দ্রুত ডাগ আউটে ফেরানোই হবে রাজস্থানের লক্ষ্য । তবে বেঙ্গালুরু শিবিরে , দুরন্ত ফর্মে রয়েছেন রজত পাটিদার , দেবদত্ত পাদিক্কাল ও টিম ডেভিডও । অপর দিকে রাজস্থানের বোলিংয়ে ভরসা জোগাতে পারে ,জোফ্রা আর্চার, রবি বিষ্ণোইরা । কিন্তু শেষ পর্যন্ত গুয়াহাটির ময়দানে কে বাজিমাত করতে পারবে , তা তো সময়ই বলবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.