খেলাধুলা

হাঁটুর চোট ভুলে আইপিএল ২০২৬-এর প্রস্তুতি শুরু, ‘মাহিভাই’-এর রুটিনে কড়া জিম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কয়েক বছর কেটে গেলেও আইপিএল-এর উত্তেজনা মানেই মহেন্দ্র সিং ধোনি। আসন্ন টুর্নামেন্টেও চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ককে ঘিরে যে উন্মাদনা চরমে থাকবে, তা বলা বাহুল্য। ভক্তদের একটাই প্রশ্ন: কেমন চলছে ‘থালা’-র প্রস্তুতি?

আশ্চর্যজনকভাবে, রাঁচিতে ভারতীয় দলের একদিনের ম্যাচ খেলা হলেও ধোনি শহরে ছিলেন না। ম্যাচের ঠিক আগের দিনই তিনি শুটিং-এর কাজে শহর ছেড়ে দুবাই পাড়ি দিয়েছেন। শোনা যাচ্ছে, এই বছর আর দেশে ফিরছেন না তিনি; ফিরতে ফিরতে নতুন বছর শুরু হয়ে যাবে। তবে মাঠের প্রস্তুতি কিন্তু থেমে নেই। বরং গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই তিনি নিজের ফিজিক্যাল ফিটনেসে মনোযোগ দিয়েছেন। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেএসসিএ) অভ্যন্তরীন খবর অনুযায়ী, রাঁচিতে থাকাকালীন ধোনি নিয়মিত স্টেডিয়ামে যেতেন। সেখানে তিনি প্রতিদিন প্রায় ঘণ্টা দুয়েক জিমে কঠোর পরিশ্রম করতেন।

ধোনির দীর্ঘদিনের সতীর্থ এবং বর্তমানে জেএসসিএ-এর যুগ্ম সচিব শাহবাজ নাদিম এই বিষয়ে বলছিলেন, “রাঁচিতে থাকলে মাহিভাই প্রত্যেক দিন জিমে আসে। আর অন্তত ঘণ্টা দুয়েক জিমে কাটায়। বয়স বেড়েছে ঠিকই, কিন্তু তাঁর ফিটনেস নিয়ে এখনও কোনো চিন্তা নেই।”
জানা গিয়েছিল, হাঁটুর পুরোনো চোট বেশ ভুগিয়েছে তাঁকে। তবে স্বস্তির খবর হলো, সেই চোটের সমস্যা এখন প্রায় নেই বললেই চলে। উল্টো এখন ধোনি নাকি আগের চেয়েও বেশি ফিট। তিনি নিয়মিত ব্যাডমিন্টন খেলছেন এবং মাঝেমধ্যে নেটেও ব্যাট করছেন। শহরে ফেরার পর তিনি নিয়মিতভাবে নেটে ব্যাটিং শুরু করবেন বলে জানা গেছে। তবে খেলার পর ধোনি যে ভবিষ্যতে প্রশাসকের আসনে বসছেন না, সেই বিষয়েও ইঙ্গিত মিলেছে। ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার পর এমএসডি প্রশাসনিক কোনো পদে যোগ দিতে চান না বলেই বোর্ড সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.