গত ২১-এর বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এবারেও আলাদাভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই কেন্দ্র। ২৬-এর বিধানসভা ভোটে লড়াই হতে চলেছে শুভেন্দু অধিকারীর একসময়ের ঘনিষ্ঠ প্রবিত্র করের সঙ্গে। তবে এবার আইনি জটিলতায় বিপাকে পরেছেন এর তৃণমূল প্রার্থী।
নন্দীগ্রাম বিধানসভা নিয়ে প্রথম থেকেই চড়েছে রাজনৈতিক পারদ। এরইমধ্যে নন্দীগ্রামের বুদ্ধদেব নামের এক ব্যক্তি পবিত্র করের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। সেই ব্যক্তি দাবি করেছে গত ৬ই এপ্রিল তৃণমূল প্রার্থী দলবল নিয়ে এসে প্রথমে তাঁকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য হুমকি দেয়। পরবর্তীতে সেই বিষয় রাজি না হওয়ায় ওই ব্যক্তিকে বেধড়ক মারধোর করা হয়। পাশাপাশি বুদ্ধদেবের থেকে ৩৭০০ টাকা ছিনতাই করেছে পবিত্র কর তাঁর দলবল বলে অভিযোগ। এরপর ৭ই এপ্রিল ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
এই অভিযোগ দায়েরের পর শুক্রবার তড়িঘড়ি নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর সোজা কলকাতার উচ্চ আদালতে দ্বারস্থ হয়। সেখানেই তিনি নিজের জন্য রক্ষাকবচ ও এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন। এরইমধ্যে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় সেই মামলা গ্রহণ করেছে।আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই ঘটনার পর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলের তরজা আরো কয়েকগুন বৃদ্ধি হয়েছে। তবে সকলেই অপেক্ষায় রয়েছে এই কেন্দ্রের হাইভোল্টেজ লড়াইয়ের পর ভোট বক্সে কি ফলাফল হতে পারে।







