২ সেন্টিমিটারের ব্যবধান দূরত্বের জন্য দোহা ডায়মন্ড লিগে প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অলিম্পিক সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে।জুলাই মাসে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। পুরো দেশ ফের স্বর্ণপদকের আশা করছে নীরজের থেকে।তার আগে দোহায় ডায়মন্ড লিগ দিয়ে মরশুম শুরু করলেন নীরজ। তার পর ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলা ফেডারেশন কাপে দেখা যাবে তাঁকে। যদিও দোহায় প্রথম হতে পারলেন না ভারতের সোনার ছেলে। ফাইনাল রাউন্ডে তিনি জ্যাভলিন ছুড়লেন ৮৮.৩৬ মিটার। অন্যদিকে চেক রিপাবলিকের জাকুব ভাদলেচ তৃতীয় রাউন্ডে ছোড়েন ৮৮.৩৮ মিটার। মাত্র ২ সেন্টিমেটারের জন্য দ্বিতীয় হলেন নীরজ।দোহায় তাঁর সঙ্গেই নেমেছিলেন কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। কিন্তু এদিন সম্পূর্ণ হতাশ করলেন তিনি। এশিয়ান গেমসে কিশোর সবচেয়ে দূর জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.৫৪ মিটার। কিন্তু এদিন প্রথমে ছুড়লেন ৭৫.৫২ মিটার। দ্বিতীয় চেষ্টায় ফাউল হওয়ার পর তৃতীয় বারে ছোড়েন ৭৬.৩১ মিটার। ১০ জন প্রতিযোগীর মধ্যে নবম হন কিশোর।ডায়মন্ড লিগে নামার আগে নীরজ জানিয়েছিলেন তাঁর লক্ষ্য ৯০ মিটার। এশিয়ান গেমসে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৮৮.৮৮ মিটার। যদিও কেরিয়ারে সবচেয়ে দূর ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন তিনি কিন্তু দোহায় ৯০ মিটারের লক্ষ্য পূরণ হল না নীরজের। দোহায় তাঁর সঙ্গেই নেমেছিলেন কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। কিন্তু এদিন সম্পূর্ণ হতাশ করলেন তিনি।১০ জন প্রতিযোগীর মধ্যে নবম হন কিশোর। পাখির চোখ করে ফেডারেশন কাপে ফের নতুন উদ্যমে শুরু করবেন ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ার।
Read Next
November 12, 2026
বিরাটের পরামর্শেই সাফল্য? অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরির পর ভাইরাল আর্যবীর শেহওয়াগের পুরনো ভিডিও
November 12, 2026
দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়
November 11, 2026
ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন সুনীল ছেত্রী
November 11, 2026
মালদ্বীপকে হারিয়ে নকআউটে ভারত, জয়ের নায়ক সুহেল ভাট
November 10, 2026
স্ত্রীর জন্মদিনে সচিনের আবেগঘন বার্তা, এক লাইনের শুভেচ্ছাতেই প্রকাশ পেল অঞ্জলির প্রতি ভালোবাসা
November 10, 2026
পাঞ্জাবের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন অর্শদীপ!
Related Articles
Check Also
Close







