কেন্দ্র

ইসিএল এলাকায় কয়লা কেলেঙ্কারি, ১৫৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, লালার নাম ঘিরে চাঞ্চল্য

অবৈধ কয়লা খনন ও চুরির মামলায় বড় পদক্ষেপ নিল ইডি। পশ্চিমবঙ্গের ইসিএল এলাকাকে ঘিরে চলা এই মামলায় প্রায় ১৫৯ কোটি ৫১ লক্ষ টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জনিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।

ইডির দাবি, এই পদক্ষেপ নেওয়া হয়েছে পিএমএলএ, ২০০২-এর আওতায়। তদন্তে উঠে এসেছে অবৈধ কয়লা উত্তোলন ও পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের চক্রের তথ্য।এই মামলায় আবারও সামনে এসেছে অনুপ মাঝি ওরফে লালার নাম। ইডির অভিযোগ, তাঁর নেতৃত্বে একটি সংগঠিত নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে বেআইনি খনন ও কয়লা চুরির কাজ চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তদন্তে আরও দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গের কিছু সুবিধাভোগী সংস্থা নগদ টাকার বিনিময়ে এই অবৈধ কয়লা কিনত ও পরে সেটিকে বৈধ আয়ের আড়ালে দেখিয়ে অর্থ সাদা করার চেষ্টা চলত।

জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে কর্পোরেট বন্ড ও বিকল্প বিনিয়োগ তহবিল। এগুলির সঙ্গে Shyam SEL and Power Limited ও Shyam Ferro Alloys Limited-এর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ইডি। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে কয়লা পাচার চক্রের বিস্তার ও তার সঙ্গে যুক্ত আর্থিক নেটওয়ার্ক নিয়ে। তদন্ত এখনও চলছে, এবং ভবিষ্যতে আরও সম্পত্তি বাজেয়াপ্ত বা নতুন নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.