কলকাতা

নির্বাচনের আগে কড়া নিরাপত্তা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক

আসন্ন নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার জেরে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। কলকাতার জনপ্রিয় ভ্রমণস্থল মিলেনিয়াম পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ থাকায় হাওড়া-কলকাতার মধ্যে নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত কয়েকদিন ধরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে দফায় দফায় উত্তেজনা ও অশান্তির ঘটনা সামনে এসেছে। সেই পরিস্থিতি মাথায় রেখেই বড় জমায়েত এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই স্ট্যান্ড রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরনো ১৪৪ ধারা) জারি করা হয়েছে। ফলে ওই এলাকায় জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নিরাপত্তার স্বার্থেই গঙ্গার ধারের এই জনপ্রিয় পার্ক এবং সংলগ্ন জেটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের জেরে একদিকে যেমন পর্যটকদের পরিকল্পনায় ভাঁটা পড়েছে, অন্যদিকে দৈনন্দিন যাতায়াতে নির্ভরশীল মানুষদেরও বাড়তি সমস্যার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পার্ক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.