কলকাতা

ফোর্ট উইলিয়ামে সেনা কর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ! জানুন কি বার্তা দিতে চলেছেন মোদী

সপ্তাহের শুরুতেই , সেনাবাহিনীর বৈঠকে যোগ দিতে , কলকাতায় মোদী । ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্সে সোমবার তিনি যোগ দিতে চলেছেন । এই বৈঠকে যোগ দিতে রবিবারই কলকাতায় পৌঁছে যান প্রধানমন্ত্রী । উল্লেখ্য , প্রধানমন্ত্রী আসার সময় থেকেই , নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ফোর্ট উইলিয়াম চত্বর ।

রবিবার রাতে কলকাতায় আসার পর , রাজভবনেই থাকেন তিনি । তারপর এক সোমবার সেনাবাহিনীর বৈঠকে যোগ দেওয়ার কথা । প্রধানমন্ত্রী ছাড়াও , এই কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্সে যোগ দেওয়ার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল , ভারতের তিন বাহিনীর প্রধান , ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সেনার শীর্ষ কর্তা প্রমুখ ।

আগেই জানা গিয়েছিল , এবার দিল্লি নয় , সেনার কর্তাদের নিয়ে এবারের বৈঠক হবে কলকাতায় । সেই মতো সোমবার কনফারেন্স । অপরেশন সিঁদুরের পর এটাই , সেনা কর্তাদের নিয়ে প্রথম বড় বৈঠক । মূলত আগামীদিনে সেনার কি কৌশল হতে পারে , সেই নিয়েই সোমবারের এই বৈঠক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.