রাজ্য

চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কি আবারও পরিবর্তন হচ্ছে ? শীর্ষ আদালতের নির্দেশ আসতেই সিদ্বান্ত কমিশনের

ফের বাংলায় পিছতে পারে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ। রাজ্যে চলছে শেষ পর্বের শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রের খবর, পরির্বতন হতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের ডেডলাইন। ১৪ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ঠিক করা হয়েছিল। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা জারি করার পর, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা যাবে না ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা।

বঙ্গে শেষ শুনানি পর্ব হতে চলেছে ৭ ফেব্রুয়ারি। সেইমতো আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে এসআইআর প্রক্রিয়াতে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃনমূল। এরপর এই মামলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। শুনানি প্রক্রিয়াতে ডাক পাওয়া প্রত্যেক ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এছাড়াও এসআইআর প্রক্রিয়াতে একাধিক নির্দেশিকা পালন করতে গিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পরিবর্তন হতে পারে বলে কমিশন সূত্রে মারফত খবর। যদিও সয়মসীমা পরিবর্তন হয়ে কোন দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তা এখনো জানা যায়নি। রাজ্যের চলছে শেষ পর্বের শুনানি প্রক্রিয়া। ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়ে কোনো আপত্তি বা দাবি জানানোর শেষ দিন ছিল। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং প্রক্রিয়া হবে। এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা করা হয়েছিল। এবার এইদিন পরিবর্তন করে , কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় সেই দিকেই নজর আপামর জনসাধারণের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.