গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু উদ্বার করল শিলিগুড়ি পুলিশ।
আজ সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি দল গিয়ে চোপরা থেকে শিশু সহ দুই মহিলা পাচারকারীকেও গ্রেপ্তার করে। দুজনের নাম যথাক্রমে সীমা দাস এবং অঞ্জু দাস।দুজনেই সেখানকার স্থানীয় বাসিন্দা। এর মধ্যে অঞ্জু দাস যে সীমা দাসের মেয়ে সন্তান না হবার কারনে হতাশায় ভুগছিল। সেই কারনেই সে এই কান্ড ঘটিয়েছে বলে জানতে পারা গেছে। গত বৃহস্পতিবারে শিশুটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রসূতিবিভাগ থেকে চুরি হয়ে যায়। খবর যায় পুলিশের কাছে। সিসি টিভি ফুটেজ দেখে খুজতে শুরু করে দেয় পুলিশ।তারপরে সিসি টিভির সাহায্যে দেখা যায় সীমা দাস এবং অঞ্জু দাস ওই শিশুটিকে চুরি করছে।
গত তিনদিন ধরেই খুজে অবশেষে পুলিশ বের করে ওই দুই মহিলার খোজ পেয়ে যায় পুলিশ।আজ সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক বিশাল বাহিনী গিয়ে ওই দুই মহিলাকে খুজে বের করে এবং শিশুটিকে উদ্বার করে। আজই ওই শিশুটিকে তার মায়ের হাতে তূলে দেয় পুলিশ। জানা গেছে অনেক চেষ্টা করেও সন্তান না হওয়ায় অঞ্জু দাস এবং তার স্বামী হতাশায় ভূগছিলেন। সেই হতাশা নিয়েই তারা এই কাজ করে বসেছেন বলে জেরায় তারা স্বীকার করেছেন।







