নদীয়ার করিমপুর থানার মহিষ বাথানে রবিবার বিকেল নাগাদ দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ টি বাড়ি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটার সাথে সাথেই পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং করিমপুর দুই নম্বর ব্লক প্রশাসনের তরফে সর্বশান্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত লালন সেখ বলেন,”আমার এগারোটি ছাগল মরেছে ঘরে ভিতরে রাখা ছিল লক্ষাধিক টাকা বাড়ির ভিটে জমি কেনার জন্য রাখা ছিল, দরকারি বিভিন্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে সর্বস্ব হারিয়ে কোলের শিশুকে নিয়ে পথে আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যরা আমার আর কিছুই নেই। সরকার না দেখলে কোথায় যাব।”
তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে খাবার ও ত্রিপল দেওয়া হয়েছে রহমতপুর গ্রাম পঞ্চায়েত থেকে।







