রাজনীতিরাজ্য

নির্বাচনের পূর্বে সংহতি দিবসের মঞ্চে একসাথে উপস্থিত মমতা – অভিষেক ? কী বার্তা থাকবে !

চলতি বছরেই বহুবারই একসঙ্গে দেখা গিয়েছে , তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কম্যান্ডকে । এবার ফের ৬ ডিসেম্বর মমতা ও অভিষেককে দেখা যেতে পারে একসাথে । তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে একসাথে মঞ্চে উপস্থিত থাকতে পারেন তারা । SIR এর আবহে , দুই প্রধান একযোগে কি বার্তা দেন , সেদিকেই মুখিয়ে আছে রাজ্যবাসী ।

SIR শুরুর দিনেই পথে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । আর এবার ফের এসআইআর-র খসড়া ভোটার তালিকা প্রকাশের তিনদিন আগে একসাথে মঞ্চে থাকার সম্ভাবনা তাঁদের ।

মূলত বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকেই তৃণমূল সংহতি দিবস হিসেবে পালন করে আসছে । তবে এতদিন , তৃণমূলের সংখ্যালঘু সেল , এই দিনটি পালন করে আসলেও , এবছর ,তৃণমূলের ছাত্র যুব শাখা সংহতি দিবস পালনের উদ্যোগ নিয়েছে । আর শোনা যাচ্ছে , যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন , তাই এই মঞ্চে , একসাথে থাকার সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

এবিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন , “৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে দীর্ঘদিন ধরে ওই দিনে সংহতি দিবস পালন করে তৃণমূল। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের লোককে নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সম্প্রীতির বার্তা দিয়েছেন। এবছর সংহতি দিবসে সমাবেশ পালন করবে যুব তৃণমূল কংগ্রেস। তাদের সহায়তা করবে তৃণমূলের ছাত্র পরিষদ ও অন্য শাখা সংগঠনগুলি। এর মধ্যে কোনও রাজনীতি নেই। অনেকে বলছেন, গতবছর তৃণমূলের সংখ্যালঘু সেল সমাবেশ আয়োজন করেছিল। আমরা মাইনরিটি, মেজরিটি বলে সংহতি দিবস করি না। সংহতি দিবস হচ্ছে, সমস্ত ধর্মের সমানাধিকারের বার্তা ও সবাইকে নিয়ে চলার বার্তা। এই নিয়ে কোনও বিতর্ক নেই। ২০২৬-র ভোটের আগে বিজেপি বলছে, মুসলমানদের নাম আমরা বাদ দেব। সেক্ষেত্রে সংহতি দিবসে আমাদের উচ্চ নেতৃত্ব থাকবেন। তাঁরা সংহতি ও সবাইকে নিয়ে চলার বার্তা দেবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.