নিজস্ব সংবাদদাতা : আজ বিজেপীর ভেঙে যাওয়া ২৩ নং ওয়ার্ড পার্টি অফিস পরিদর্শন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজ তিনি নিজে ঘুরে যান আক্রান্ত হওয়া ওয়ার্ড অফিসে। কথা বলেন সেখানকার স্থানীয় নেতৃত্ব এবং বিজেপী কর্মীদের সাথে। বিধায়ক জানালেন কিভাবে শিলিগুড়ি কর্পোরেশনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে সেটা বুঝতেই পারছি না।
উল্লেখ্য অফিসটা দেখে মনে হল ভাঙা হয়েছে।কোনভাবেই ভেঙে যায় নি। আর এটা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেই বা করতে পারে। আমি চাইব যাতে এই ঘটনার পূর্ন তদন্ত হোক। এই কদিন কিভাবে আমাদের অফিস খোলা হবে আপাতত সেটা নিয়েই চিন্তায় আছি। এদিন বিধায়ককে পেয়ে বিজেপীর সমর্থকেরা তাদের ক্ষোভের কথা জানান। বিধায়ক তাদের শান্তনা দেন এবং তিনি এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন সেটাও জানান।







