সদ্যই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বলে নিশ্চিত হয়েছেন, সুরক্ষা প্রদানকারী জওয়ানরা এখনও তার কাছে পৌঁছননি। তার আগেই নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। মঙ্গলবার তিনি খড়িডাঙা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান। তাকে দেখা মাত্র গাছের গুড়ি রাস্তায় ফেলে পথ অবরোধ করে গ্রামের মহিলারা , লাঠি হাতে তেড়ে আসতে Akbr যায়। রেখা পাত্রের সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হামলার মুখে পড়েন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা যায়।শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়। তাতে কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন। মঙ্গলবার আহত ওই বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র, অর্চনা মজুমদাররা। সেখানে পৌঁছে বিজেপি প্রার্থী এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করতে থাকেন।এসব শুনে এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। রেখা পাত্রর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের শান্ত করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এক মহিলার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁর শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী। এর পরই এলাকার বাসিন্দারা লাঠিসোটা নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান! এমনকী বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকেও মারধর করা হয় বলে অভিযোগ।
Read Next
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
• আলোর উৎসবেও ‘ঈদ’ প্রীতি! কংগ্রেস সভাপতির আসল রূপ ফাঁস করলেন গিরিরাজ সিং
November 8, 2026
কামাখ্যা বনাম রামচন্দ্র? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘা দিতে সনাতন বিশ্বাসেই বিভাজনরেখা টানলেন কীর্তি আজাদ!
November 7, 2026
অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার পরামর্শ অর্জুনের, জন্মদিন ঘিরে অশান্তির পর তীব্র কটাক্ষ
November 7, 2026







