প্রথমে মনে হয়েছিল স্রেফ একটি পথ দুর্ঘটনা। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে এক শিউরে ওঠা সত্য। কর্ণাটকের মহীশূর জেলার সারাগুরু এলাকায় রাজমিস্ত্রি জাভারাপ্পার মৃত্যুর ঘটনায় পরকীয়া প্রেম আর পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর কাহিনি প্রকাশ্যে এসেছে।
গত মাসের ১৬ তারিখে রাস্তার ধারে জাভারাপ্পা উদ্ধার হয়। স্থানীয়দের অনুমান ছিল, এটি একটি দুর্ঘটনা। তবে দেহে অস্বাভাবিক আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এরপরই শুরু হয় তদন্ত।
তদন্তে উঠে আসে, জাভারাপ্পার স্ত্রী অমৃতা ও তাঁর সহকর্মী সিদ্ধেশের মধ্যে গড়ে উঠেছিল গোপন সম্পর্ক। স্বামী কাজে বেরোলেই চলত তাদের গোপন সাক্ষাৎ। বিষয়টি জানতে পেরে জাভারাপ্পা
স্ত্রীকে সতর্ক করেছিলেন। আর সেটাই হয়ে ওঠে তাঁর মৃত্যুর কারণ।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিকল্পনা করে সিদ্ধেশ, জাভারাপ্পাকে মদ্যপানের প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর পুরো ঘটনাকে দুর্ঘটনা বলে দেখাতে দেহটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
কিন্তু শেষরক্ষা হয়নি। কল রেকর্ড ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ সত্য উদঘাটন করে। ইতিমধ্যেই অমৃতা ও সিদ্ধেশকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমের সম্পর্ক যে এত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, তা আবারও প্রমাণ করল এই নৃশংস ঘটনা।







