রাজনীতিরাজ্য

পঞ্চায়েতকে কেন্দ্র করে সোমবার থেকেই প্রচার শুরু স্বয়ং মুখ্যমন্ত্রীর

আজ থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে জনসভা তাঁর। ইতিমধ্যেই কোচবিহার পৌঁছে গিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রার্থী বাছাই নিয়ে জটিলতার সৃষ্টি হলেও তা মিটে গেছে বলেই দাবি নেতৃত্বদের। তবে সময়ে সময়ে দিনহাটা নিয়ে নানা অশান্তির খবর এসেছে৷ সাংসদ নিশীথ প্রামাণিককে চ্যালেঞ্জ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এহেন আবহেই আবার কোচবিহারে হতে চলেছে পঞ্চায়েত ভোট।

অন্যদিকে, সিপিএম-এর কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে থেকে ৭টি স্টেশনে প্রচার শুরু হয়। শিয়ালদা, বিধাননগর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদম, এই স্টেশনগুলিতে যাত্রীদের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার করেন সিপিএম কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.