দেশ

ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে ধান্যকুড়িয়ার ৩ বছরের শিশু কন্যা।

মুকুটে নয়া পালক। ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি দেশের পতাকার নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস-এ বসিরহাটের ৩ বছরের শিশু কন্যার বিরল কৃতিত্ব।বয়স মাত্র ৩ বছর। এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি। কিন্তু মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি দেশের পতাকা দেখে নাম অনায়াসে বলতে পারে ছোট্ট জিসা।
বিরল কৃতিত্বের স্বীকৃত পেল শিশু কন্যা গর্বিত বসিরহাটবাসী। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্যকুড়িয়া গ্রামে বসবাস ছোট্ট জিসার বাবা পেশায় শিক্ষক জয়দেব সরকার। মা পায়েল সরকার। তাঁদের শিশু কন্যা দিশা সরকার মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ডে ১০০ টি দেশের জাতীয় পতাকা দেখে নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস এর নাম তুলল। এই কীর্তিতে গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে বসিরহাটবাসী। অনায়াসে একদিকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে এই দেশের নাম বলে দিতে পারে। তারই স্বীকৃতি পেল জিসা। চলটি বছরের ৩০ অক্টোবর আবেদন করেছিল তারপর মোবাইলে ভিডিও’র মাধ্যমে পরীক্ষা দেয় ছোট্ট শিশুটি। সেই স্বীকৃতি পেল জিসা, এই ছোট্ট শিশু কন্যার বিরল কীর্তি সাক্ষী থাকলো গোটা রাজ্য। শিশু কন্যার এই স্বীকৃতি চলতি মাসের ১৮ ডিসেম্বর তাকে শংসাপত্র, মেডেল সহ স্মরক তুলে দেওয়া হয়। এর ফলে স্বাভাবিকভাবে খুশি জিসার পরিবারসহ এলাকাবাসী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.