কলকাতা

‘Contempt of Court’ পুলিশ কমিশনার কে আদালতে হাজিরা দিতে নির্দেশ বিচারপতির

মোবাইল চুরির ঘটনায়, কলকাতা হাই কোর্ট সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে রিপোর্ট দিতে বলেছিলো। কিন্তু কলকাতা পুলিশ কমিশনার সেই রিপোর্টা না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে।
‘Contempt of Court’ এর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থা।
তাকে ১৫-ই  মার্চ সেই পুলিশ কমিশনার কে নির্দেশ দিয়ে ছিলেন আগামী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে। নির্দেশ মতো আজ 22 মার্চ নির্দেশ পালন করেন তিনি।
পঙ্কজ কুমার দুগার নামের এক ব্যক্তি 2022 সালে 18 জুন মোবাইল চুরির অভিযোগ করে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো। এই মামলায় হাইকোর্ট পুলিশ কমিশনার কে আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা মোড় ও কালীঘাট দমকল স্টেশন পর্যন্ত এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে সেসব জমা দওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করা হয়না। বরং পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। এতেই ক্ষুব্ধ বিচারপতি মান্থা।
এই ইস্যুতে বিচারপতির বক্তব্য ছিল, ”আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে বলে কি পুলিশ মনে করছে? পুলিশ আদালতের অর্ডার নিয়ে মকারি করছে। ভুলে যাবেন না, হাইকোর্টের কী ক্ষমতা।” অবশেষে শুক্রবার আদালতের নির্দেশ মেনে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পুলিশ কমিশনার।
আজকে অর্থাৎ শুক্রবার এই হাজিরায় সন্তুষ্ট হয়েছে হাইকোর্ট।

বিচারপতি মান্থা পুলিশ কমিশনারের উদ্দেশে বলেছেন, ”আপনি অনেক ভাল অফিসার। আপনার দায়িত্ব প্রচুর, সত্‍ভাবে দায়িত্ব পালন করুন।” আসলে আদালত মনে করছে, কালীঘাট থানার পুলিশ যদি আদালতের নির্দেশ আগেই মানতো তাহলে তাঁকে সরাসরি হাজিরা দেওয়ার প্রয়োজন হত না। এদিকে আজ পুলিশ কমিশনার জানান, কলকাতা হাইকোর্টের আগের যে নির্দেশ ছিল তা ইতিমধ্যে মানা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.