দেশ

জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

ব্যারাকের মধ্যে এক জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সীমান্তরক্ষী বাহিনীর ব্যারাকে। মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি (২৬)। তার বাড়ি রাজস্থানে তিনি সে বিএসএফের ১৬১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিল। মৃত জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তেহট্ট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার নিউ পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে।
পুলিশ সুত্রে খবর, সোমবার সন্ধ্যায় রোল কলের সময় ওই জওয়ান অনুপস্থিত ছিল, রোল কলের পর তার সহকর্মীরা ক্যাম্পের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। তৎক্ষণাৎ তাঁকে নামিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে ঐ জওয়ান আত্মঘাতী হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন পাওয়া যাবে বলে পুলিশের ধারণা। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করছে বিএসএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.