দেশ

আর জাতীয় দল নয় তৃণমূল! নির্বাচন কমিশনের তালিকা থেকে সরে গেল সিপিআই, এনসিপিও; উত্থান আপের 

 

তৃণমূল ভারতীয় দলের মর্যাদা হারাল। বাদ দেয়া হয়েছে বাম দল সিপিআই এবং মহারাষ্ট্রের নেতা শরদ পাওয়ার এর এনসিপি এর তকমা। অন্যদিকে আবার জাতীয় দলের তকমা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

 

কমিশন ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুনাচল ও মনিপুর এ রাজ্য পর্যায়ের দল হিসাবে তৃণমূলকে স্বীকৃতি পাওয়ার দিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভা ভোটে চারটি রাজ্য থেকে ছয় শতাংশ ভোট পেয়ে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সাত বছরের মাথায় গিয়ে সেই স্বীকৃতি হারালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

 

জাতীয় দল হতে গেলে নির্বাচন আইন অনুযায়ী তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হবে। প্রথমত অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে দ্বিতীয়ত লোকসভায় তিনটি রাজ্য থেকে অন্তত ১১টি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত পুনরায় চারটি জিততে হবে। তৃতীয়ত অন্তত চারটি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে।

 

তিনটি শর্ত পূরণ করতে পেরেছেন গুজরাটের ভোটে কেজরিওয়াল। বেশ কিছু সুযোগ সুবিধা ছাটাই হতে পারে তৃণমূলের জাতীয় দলের মর্যাদা হারানোয়। পশ্চিমবঙ্গ এবং মেঘালয় বাদে মমতার সেই জোড়া ফুলে রক্ষা কবজ আর থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.