হিন্দুপুরাণ অনুযায়ী, ভগবান বিশ্বকর্মাকে প্রথম ইঞ্জিনিয়ার বলে মনে করা হয়। তিনিই দেবতাদের জন্য প্রথম অস্ত্র ও বর্ম তৈরি করেছিলেন। প্রতিদিন ভাদ্র মাসের কন্যা সংক্রান্তির দিনে তার জন্মদিন পালন করা হয়। সেই প্রাচীনকাল থেকেই ব্রহ্মা-বিষ্ণু-মহেশের মতো বিশ্বকর্মা পূজোরও রীতি রয়েছে।
যারা যন্ত্রপাতি ও কারখানার কাজের সঙ্গে যুক্ত মূলত তারা এই পুজো করে থাকেন। এদিন ভগবান বিশ্বকর্মার সাথে, বিভিন্ন কাজে ব্যবহৃত যন্ত্রপাতিরও পুজো করা হয়। মনে করা হয় এদিন যন্ত্রপাতির পুজো করলে দক্ষতা আসবে কাজে। কারিগরি শিল্পী ও হস্তশিল্পীরাও এই দিনটি পালন করে থাকেন।
তিথি অনুসারে এবছর ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজো পালিত হবে। পুজো করা শুরু হবে সকাল ৭টা ৫০ মিনিট থেকে বেলা ১২টা ২৬ মিনিট পর্যন্ত। আবার দুপুর ১টা ৫৮ মিনিট থেকে বেলা ৩টে ৩০ মিনিট পর্যন্ত পুজো করা যেতে পারে।
“বিশ্বম কৃত্যস্নাম ব্যাপরো বৈ যস্য সহ”। এই শ্লোকটির অর্থ,যার সঠিক সৃষ্টি ব্যবসা, তিনি হলেন বিশ্বকর্মা। তিনি পুষ্পক বিমান, রাবনের লঙ্কাপুরী, শিবের ধনুক ও ত্রিশূল, দ্বারকা শহর সহ বহু স্থাপত্য ও যন্ত্রপাতি নিজের হাতে তৈরি করেছিলেন। এগুলি ছাড়াও বাস্তুশাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান রয়েছে।







