জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে অজানা চমক। কখনও সুখ, কখনও সাফল্য, আবার কখনও সতর্কতার ইঙ্গিত দেয় সময়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থান থেকে আগাম দিনের সম্ভাবনা আঁচ করা যায়। আজ, ১৬ ডিসেম্বর, কোন রাশির জীবনে নতুন সুযোগ আসছে আর কোন রাশির জন্য সতর্ক থাকার সময়—জেনে নেওয়া যাক আজকের রাশিফলে।
মেষ রাশি: আজ নিজের সিদ্ধান্তে অটল থাকাই সাফল্যের চাবিকাঠি। চারপাশের চাপ উপেক্ষা করে এগিয়ে চললে আপনার কাজ অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে।
বৃষ রাশি: পরিস্থিতি কিছুটা অস্থির হতে পারে। ধৈর্য ধরে মোকাবিলা করলে জয় নিশ্চিত। শান্ত মাথায় সিদ্ধান্ত নিন।
মিথুন রাশি: জীবনে চ্যালেঞ্জ আসবে, তবে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। হাল ছাড়বেন না।
কর্কট রাশি: নতুন সুযোগ আসলেও সবকিছু গ্রহণ না করাই ভালো। আর্থিক বিনিয়োগে সাবধানতা জরুরি। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি: পারিবারিক সুখ আজ আপনার মানসিক শক্তি বাড়াবে। অর্থযোগ থাকলেও বিনিয়োগ এড়িয়ে চলুন।
কন্যা রাশি: বিশ্বাসভঙ্গের আশঙ্কা রয়েছে। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
তুলা রাশি: হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। পারিবারিক পরিবেশে সামান্য অশান্তি হতে পারে।
বৃশ্চিক রাশি: বিবাদ এড়িয়ে চলুন। উত্তরাধিকার সূত্রে অর্থলাভের যোগ থাকলেও ধার দেওয়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি: আত্মবিশ্বাসই আজ আপনার বড় শক্তি। নিজের ইচ্ছার পথেই এগোলে সাফল্য আসবে।
মকর রাশি: দিনটি অত্যন্ত শুভ। পুরনো টাকা ফেরত পেতে পারেন। সোনা বা শেয়ারে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
কুম্ভ রাশি: শারীরিক ও মানসিক দিক থেকে সতর্ক থাকা জরুরি। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, সাবধানে চলাফেরা করুন।
মীন রাশি: মানসিক চাপ বাড়তে পারে। সন্তানদের সাফল্যে গর্ববোধ করবেন। লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন, তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন।







