রাজ্য

ভোটের ময়দানে NIA, নিরাপত্তার চরম পরীক্ষা!

বাংলার ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তা!
দুই দফাতেই কড়া নজর নির্বাচন কমিশনের…
আর এবার ময়দানে নামানো হয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী তদন্ত সংস্থা—
National Investigation Agency, সংক্ষেপে NIA।

নাশকতা, সন্ত্রাস বা দেশের নিরাপত্তার ঝুঁকি—
এই সবকিছুর মোকাবিলায় যারা সবচেয়ে দক্ষ,
সেই NIA-ই এখন সক্রিয় বাংলার ভোটে।

দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে,
৭ জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ…
আর তার আগেই স্পর্শকাতর এলাকায় ছড়িয়ে পড়েছে NIA-এর একাধিক টিম।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে শুরু করে
ডায়মন্ড হারবার, বারুইপুর, কলকাতার কসবা, আনন্দপুর…
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, জগদ্দল…
নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমানের খাগড়াগড়—
সব জায়গাতেই এখন কড়া নজরদারি।

থানায় থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করছে NIA,
খতিয়ে দেখছে প্রতিটি স্পর্শকাতর এলাকা।

কারণ, চলতি বছরের ১৮ মার্চ—
ভাঙড়ের চালতাবেড়িয়ায় ভয়াবহ বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে।
সেই ঘটনার তদন্ত এখন NIA-এর হাতে।

শুধু তাই নয়…
সম্প্রতি ওই এলাকা থেকেই উদ্ধার হয়েছে প্রায় ১০০টি তাজা বোমা!
যার তদন্তভারও তুলে দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় সংস্থার হাতে।

NIA সূত্রে দাবি—
ভোট যাতে ভয়ের আবহে না ঢেকে যায়,
ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন,
সেই কারণেই এই কড়া পদক্ষেপ।

এদিকে রাজনৈতিক তরজাও তুঙ্গে…
তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ—
রাষ্ট্রশক্তির অপব্যবহার হচ্ছে বাংলার ভোটে।
CBI, ED, NIA, BSF—সবকিছু নামানো হয়েছে একসঙ্গে!

তবে প্রশ্ন একটাই—
এই নজিরবিহীন নিরাপত্তা কি সত্যিই শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করবে?
নাকি বাড়াবে আরও বিতর্ক?

বাংলার ভোট…
এবার শুধু রাজনৈতিক লড়াই নয়,
নিরাপত্তার পরীক্ষাও!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.