জেলা

ক্যানিং পূর্বে ভোট ঘিরে উত্তেজনা, ISF এজেন্ট বসানো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার একটি বুথে ISF এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
ISF প্রার্থী আরাবুল ইসলাম অভিযোগ করেন, বুথের ভেতর থেকে এজেন্টদের ফর্ম কেড়ে নিয়ে তাঁদের বাইরে বের করে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, একাধিক ভোটার, বিশেষ করে মহিলা ভোটাররাও ভোট দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, বুথের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান করায় ভোট প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে নতুন করে এজেন্ট বসানোর উদ্যোগ নেন বলেও জানান।
আরাবুল ইসলাম আরও অভিযোগ করেন, পুরো এলাকায় প্রভাব বিস্তার করছেন স্থানীয় তৃণমূল নেতা সওকত মোল্লা। তাঁর কথায়, বিভিন্ন জায়গা থেকে একই ধরনের অভিযোগ আসছে এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
অন্যদিকে, বুথের ISF এজেন্ট ফতেমা বিবির অভিযোগ, তাঁকে এবং তাঁর সহকর্মী আব্বাস মোল্লাকে বুথের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। ফলে তাঁরা দায়িত্ব পালন করতে পারেননি বলে দাবি করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশন ও প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.