‘ হিন্দু হিন্দু ভাই ভাই ‘ স্লোগানে গর্জে উঠল বিধানসভা ! বিধানসভার বাইরে বিক্ষোভ পদ্ম শিবিরের । মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে বুধবার বিজেপির তরফে সারা রাজ্যজুড়ে হিন্দু শহিদ দিবস পালনের ডাক দেওয়া হয়েছে । এদিন বিধানসভার বাইরে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা ।
উল্লেখ্য আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে ধুলিয়ানে। পুরসভার চেয়ারম্যানের ভাইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। সেক্ষেত্রে আবার ধুলিয়ানে যাওয়ার অনুমতি চেয়ে এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।







