রাজ্য

আরো চারটি রুট জুড়তে চলেছে খুব শীঘ্রই কলকাতা মেট্রোতে, লেটেস্ট আপডেট দেখে নিন

ইতিহাসের এক কিনারায় কলকাতা মেট্রো দাঁড়িয়ে রয়েছে। কলকাতা মেট্রোর বিরাট এক সাফল্য এসেছে কত এক বছরে। আগেই শুরু হয়েছিল সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোকা থেকে তারাতলা অবধি মেট্রোর উদ্বোধন করেন।

এখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো খুবই সহজ হয়েছে মেট্রো পরিষেবা চালু করার পর থেকে। শহরবাসী মুক্তি পেয়েছে মেট্রো পরিষেবার কারণে যানজটের সমস্যা থেকে।মেট্রোলাইনে সাফল্য পাওয়ায় বরাদ্দ আরো বাড়ানো হয়েছে। একইসাথে চলতি বছরের কলকাতা মেট্রোতে আরো নতুন ৫টি প্রকল্প শুরু হতে চলেছে।

কত বাজেট এসেছে :
নোয়াপাড়া : বারাসাত ১৮ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য বরাদ্দ ৬২০ কোটি টাকা।
এয়ারপোর্ট : নিউ গড়িয়া মেট্রোরেলে বরাদ্দ ১২০০ কোটি।
জোকা : বিবাদীবাগ ১৩৫০ কোটি।

মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোর নিরাপত্তা কমিশনারের কাছে অনুমোদন পেলেই ৫.৪ কিমি দীর্ঘ লাইনে পরিষেবা শুরু করবে।একইসাথে সেক্টর ২ থেকে সেক্টর ৫ পর্যন্ত মোট ৯.৮২ লকিমি বাড়ানো হবে মেট্রোর লাইন। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি ৭.০৪ কিমি প্রসারিত করা হবে লাইন।

একই সাথে বাড়ানো হয়েছে মেট্রো লাইন পার্পল লাইনে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ১.২৪ কিমি।বছরের শেষে ডিসেম্বর মাসে উদ্বোধন হবে শিয়ালসহ থেকে হাওড়া ময়দান অবধি ৭.২৫ কিমি লম্বা মেট্রো লাইন। এই প্রকল্প শেষের মুখে। মহাকরণের সামনে জমি নিয়ে সমস্যা থাকার কারণে কাজ আটকে রয়েছে। বউবাজারে অঘটন ঘটার কারণেও সমস্যা বাড়তে পারে।

বর্তমানে ৪৭.৯৩ কিলোমিটার কাজ চলছে মেট্রোর। শীঘ্রই সেখানে আরো ৩০.৭৫ কিলোমিটার জুড়তে চলেছে। কলকাতা মেট্রোর সমস্ত লাইনের কাজ শেষ হলে শহরের একটা বড় অংশ জুড়ে যাবে শহরের বড় অংশের সাথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.