রাজনীতিরাজ্য

লোকসভার পূর্বেই মন্ত্রিসভায় বৃহৎ রদবদল? কী সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর?

লোকসভা নির্বাচনের পূর্বে মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী দিল্লিতে পদার্পণ করতেই জল্পনা তুঙ্গে! আগামী সপ্তাহে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হতে পারে বলেই মনে করা হচ্ছে।

পিটিআই সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষ দফায় দফায় বৈঠক করেছেন। সেখানে সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক নানান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। তার নিরিখেই কি এই সিদ্ধান্ত নিতে চলেছেন নেতৃত্বরা?

চলতি বছরে রাজস্থান ও মধ্য প্রদেশ-সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন বর্তমান। এই নির্বাচনগুলিকে লোকসভার সেমিফাইনাল বলে দাবি করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তার পূর্বে মন্ত্রিসভার রদবদল করে প্রধানমন্ত্রী মোদী মাস্টারস্ট্রোক দিতে চাইছেন বলে দাবি করেছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.