আবহাওয়া

এবার পুজোয় আবহাওয়া কেমন থাকবে জানিয়েদিল আবহাওয়া দপ্তর

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।‌কিন্তু পুজো শুরুর আগেই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে অনেকেরই দুশ্চিন্তা রয়েগেছে।
তাই এবার পুজোয় আবহাওয়া কেমন থাকবে জানালো আবহাওয়া দপ্তর।
দুর্গাপুজোয় সবাই নিজেদের মত করে আনন্দ উপভোগ করতে চাই। দুর্গাপুজো চার দিনের হলেও আবার এই বছর চারদিন বলা যাবে না। কেননা এবার তিন দিনেই পুজো শেষ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকছে?
দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে আবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও আনন্দ মাটি হবে না বলেও জানা যাচ্ছে। তবে পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে একটি বেসরকারি আবহাওয়া সংস্থা। এই আবহাওয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মহালয়া অর্থাৎ ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অল্প সময়ের জন্য হলেও হালকা থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা ঐ সময়ই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে আর সেই ঘূর্ণাবর্তের জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে এমন অল্প সময়ের জন্য হালকা থেকে ভারী বৃষ্টি দেখা দিতে পারে। এরপর চতুর্থীর দিন থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
এছাড়াও চতুর্থীর দিন থেকে আবার আকাশ পরিষ্কার হলেও আকাশে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। মাঝে মাঝে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ১৩ অক্টোবর অর্থাৎ একাদশীর দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বজায় থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়াও পুজোর সময় পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সম্ভাবনাও নেই। যে কারণে এই গতবছরের মহাষ্টমীর পর থেকে যেভাবে নাগারে বৃষ্টি হয়েছিল তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না‌ সূত্রে খবর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.