২০১১ সালে ক্ষমতায় এসে বারবার বাম সরকারের বিরুদ্ধে ‘ঋণের বোঝা’ চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ২০২৬ সালে ক্ষমতা হারানোর পর এবার একই প্রশ্নের মুখে বিদায়ী তৃণমূল সরকার। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি, মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন Suvendu Adhikari। আর দায়িত্ব নেওয়ার সঙ্গেই একাধিক বড় চ্যালেঞ্জের মুখে নতুন সরকার।
সবচেয়ে বড় উদ্বেগ রাজ্যের ঋণ। সূত্রের খবর, তৃণমূল সরকার প্রায় ৭.৭১ লক্ষ কোটি টাকার ঋণ রেখে গিয়েছে। এই বিপুল ঋণের চাপ সামলে উন্নয়নমূলক প্রকল্প চালানো বিজেপি সরকারের কাছে বড় পরীক্ষা হতে চলেছে।
দারিদ্র্যের ছবিও খুব একটা স্বস্তিদায়ক নয়। রঙ্গরাজন কমিটির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১১.৮৯ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছেন। যদিও এই পরিসংখ্যান নিয়ে বিতর্ক রয়েছে, তবুও বাস্তব চিত্র নতুন সরকারের সামনে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।
শিল্পক্ষেত্রেও উদ্বেগ বাড়ছে। Mamata Banerjee-র আমলে বারবার বিজনেস সামিট হলেও, সারা দেশের বিদেশি বিনিয়োগে বাংলার অংশ মাত্র ০.৬ শতাংশ বলে দাবি। পাশাপাশি, প্রায় ৭ হাজার সংস্থা রাজ্য ছেড়েছে বলেও সূত্রের খবর।
জমি অধিগ্রহণ নিয়েও সমস্যা গুরুতর। রেলমন্ত্রী Ashwini Vaishnaw একাধিকবার অভিযোগ করেছেন, রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৪,৫৬৪ হেক্টর জমির মাত্র ২৭ শতাংশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পরিকাঠামো প্রকল্পের হাজার হাজার কোটি টাকার কাজও ধীরগতিতে।
সবশেষে কর্মসংস্থান। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ২২ লক্ষ, আর বেসরকারি মতে ৫০ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক কাজের খোঁজে বাংলা ছাড়তে বাধ্য হয়েছেন। এখন নজর একটাই— এই সংকট কমাতে পারে কি নতুন বিজেপি সরকার?







